নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত, এনসিপি কি সরকারের মুখোমুখি?
বাংলাদেশে বর্তমানে প্রভাবশালী রাজনৈতিক দলগুলো নির্বাচনের কয়েক মাস আগে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ সামনে এনেছে।
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। এমনকি 'ষড়যন্ত্র তত্ত্ব' হাজির করেছে জামায়াতে ইসলামী এবং তারা সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছে।
সেফ এক্সিটের প্রশ্নও উঠেছে- এই প্রশ্ন তুলেছে জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।
এই তিনটি দলেরই অন্তর্বর্তী সরকারের ওপর প্রভাব রয়েছে বলে ধারণা করা হয়। দলগুলোও শুরু থেকে সরকারকে সহযোগিতা করার কথা বলে আসছে।
কিন্তু তারাই এখন সরকারের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ তুলেছে। সেকারণে তাদের অভিযোগ ও এর লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে।
Comments
Post a Comment